Loading...
মুন আইটি বাংলাদেশ সরকার অনুমোদিত এবং সরকার-নির্ধারিত নীতিমালা অনুযায়ী পরিচালিত একটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান।
২০০৫ সাল থেকে মুন আইটি দক্ষ ও জনশক্তি তৈরিতে নির্ভরযোগ্যতার সহিত কাজ করছে।
স্কিল ডেভেলপ করুন ইন্ডাস্ট্রির সেরা এক্সপার্টদের সাথে, প্রশ্ন করুন আর শিখে নিন হাতে-কলমে।
কোর্সের সিলেবাস বেসিক টু এডভান্সড লেভেল পর্যন্ত সাজানো হয়েছে আন্তর্জাতিক ক্যারিকুলাম অনুযায়ী।
সফলভাবে কোর্স সম্পন্ন করে সরকারি সার্টিফিকেট অর্জনের সুযোগ, যা দেশ-বিদেশে অধিক গ্রহনযোগ্য।
যারা কিছুটা দুর্বল, তাদের জন্য রয়েছে এক্সট্রা সাপোর্ট ক্লাসের ব্যবস্থা।
দূর্বল প্রশিক্ষনার্থীদের জন্য রয়েছে বিশেষ ক্লাসের সুবিধা ও সর্বোচ্চ কেয়ারিং।
প্রশিক্ষণকালীন সময়ে ব্যাচ পরিবর্তনের সুবিধা রয়েছে শিক্ষার্থীদের সুবিধার্থে।
শিক্ষার্থীদের জন্য রয়েছে সর্বাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ কম্পিউটার ল্যাব।
সফল ক্যারিয়ার গড়ার জন্য রয়েছে বিশেষজ্ঞদের কাছ থেকে ক্যারিয়ার গাইডলাইন এবং সাপোর্ট।
প্রতিষ্ঠান সম্পর্কে কিছু কথা
বর্তমানে বিশ্বায়নের যুগে স্মার্ট সিটিজেন হতে গেলে শুধুমাত্র একাডেমিক শিক্ষায় সীমাবদ্ধ থাকা যাবে না। স্মার্ট সিটিজেন হওয়ার জন্য এই দুটি দক্ষতার প্রয়োজন ১) আইটি তথা প্রযুক্তিগত দক্ষতা ২) মাতৃভাষার পাশাপশি অন্য আরও একটি ভাষায় দক্ষতা অর্জন। মুন আইটি আজ প্রযুক্তিগত দক্ষতা এবং ভাষা শিক্ষার ক্ষেত্রে একটি মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে। বর্তমান বিশ্বে আইটি এবং ভাষাগত দক্ষতা অর্জন না করলে উন্নয়নের মূলধারায় অংশগ্রহণ করা কঠিন। তাই, আমরা আমাদের শিক্ষার্থীদেরকে আইটি এবং ভাষাগত দক্ষতা অর্জনে উৎসাহিত করছি, যাতে বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলা করে সফল হতে পারে।
প্রযুক্তির আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে তথা দক্ষ জনশক্তি তৈরীতে ফেনীতে আমরাই প্রথম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রনালয়, কারিগরি শিক্ষা বোর্ড-BTEB ও বাংলাদেশ সরকারের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA) কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান। মুন আইটি ২০০৫ সাল থেকে নানান বিষয়ে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরিতে কাজ করে যাচ্ছে। বিগত প্রায় দুই দশকে আমরা অসংখ্য বেকার যুবক-যুবতির কর্মক্ষমের পাশাপাশি তৈরী করেছি অনেক উদ্যোক্তা ও ফ্রিল্যান্সার। আলহামদুলিল্লাহ বর্তমানে আমাদের অসংখ্য প্রশিক্ষনার্থী দক্ষ হয়ে দেশ-বিদেশে লোকাল ও আন্তর্জাতিক মার্কেটে কাজ করে নিজেকে প্রমাণ করার সুযোগ পাচ্ছে। আমরা আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করি।
মুন আইটি ট্রেনিং ইনস্টিটিউট ফেনী সদরের রেল গেইটে অবস্থিত বৃহত্তর ফেনী ও নোয়াখালীর সর্বোচ্চ আসন ও ডিপার্টমেন্ট সমৃদ্ধ কম্পিউটার ও ভাষা শিক্ষা প্রতিষ্ঠান। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (BTEB) ও শিক্ষা মন্ত্রণালয় অনুমোদিত এই প্রতিষ্ঠানে অভিজ্ঞ মেন্টরদের কাছে হাতে-কলমে গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং, ওয়েব ডেভেলপমেন্ট, অটোক্যাড, স্পোকেন ইংলিশ, IELTS, জাপানিজ ও জার্মান ভাষা শিখতে পারবেন। ফেনী সদর, দাগনভূঞা, সোনাগাজী, ছাগলনাইয়া, পরশুরাম ও ফুলগাজী থেকে শিক্ষার্থীরা নিয়মিত এখানে ক্লাস করেন।
ঠিকানা: শরিফা প্লাজা ৩য় তলা (জনতা ব্যাংকের উপরে), রেল গেইট, ফেনী সদর, ফেনী।
Moon IT Training Institute is a government-approved (BTEB) computer, freelancing and language training center at Rail Gate, Feni Sadar. Students from Feni, Daganbhuiyan, Sonagazi, Chhagalnaiya, Parshuram, Fulgazi and Noakhali join our hands-on courses in graphic design, digital marketing, web development, AutoCAD, office applications, networking, spoken English, IELTS, Japanese, German, Korean and Arabic — taught by experienced mentors with an updated curriculum.
Address: Sharifa Plaza, 3rd Floor (Above Janata Bank), Rail Gate, Feni Sadar, Feni 3900, Bangladesh · Phone: 01785-882381, 01820-008479
শরিফা প্লাজা ৩য় তলা (জনতা ব্যাংকের উপরে), রেল গেইট, ফেনী সদর, ফেনী।
কপিরাইট ©2026 মুন আইটি ট্রেইনিং ইনস্টিটিউট। সর্বস্বত্ব সংরক্ষিত।